বীর মুক্তিযোদ্ধা জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. সাইদুর রহমান (সৈয়দ আলী) আর নেই। বুধবার রাত ১১টায় মিরপুর সেকশন ১-এর নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। নামাজে জানাজা শেষে বৃহস্পতিবার বিকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান জেলা ঝালকাঠী জেলার নলছিটি থানার কাপড়কাঠী গ্রামে দাফন করা হয়।
ভদ্র, বিনয়ী এবং সমাজ সেবক হিসেবে এলাকায় তিনি ও তার পরিবারের ব্যাপক সুনাম রয়েছে। সৈয়দ আলীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে এবং ভাই-বোনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফেরাতের জন্য পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।